নারায়ণগঞ্জ আপডেট ঃ
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ কলিমউদ্দিন রানার মমতাময়ী মা আজ ২১শে মার্চ বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, কলিমউদ্দিন রানার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।