সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন মহাতীর্থ লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নানের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা ও লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটির নেতৃবৃন্দরা।
সোমবার ২৩ মার্চ দুপুরে কেন্দ্রীয় ক্যাম্প থেকে রাজঘাট হয়ে প্রেমতলা পর্যন্ত প্রতি ঘাটের প্রস্তুতি পরিদর্শন করেন।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সহ উপস্থিত ছিলেন, লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটির সদস্য শংকর সাহা, অ্যাডভোকেট রাজিব মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ মহানগর এর আহ্বায়ক নয়ন সাহা, সদস্য সচিব ঝষিকেষ মিঠু সহ অন্যান্যরা
পরিদর্শন শেষে শংকর সাহা বলেন, ইতোমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করছি। আগামী ২৫ মার্চ বিকাল ৫টা ১৯ মিনিট থেকে স্নান উৎসব শুরু হবে। এরমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে। মঙ্গলবার আমরা প্রশাসনের কাছ থেকে আমরা বরাদ্দের চাল সংগ্রহ করে সেবা ক্যাম্প গুলোতে বিতরণ করবো। আমরা সকলের সহযোগিতা কামনা করি।