নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক অদ্য ০১ এপ্রিল ২০২৬ খ্রিঃ ভোর ০৫.০০ ঘটিকা হতে সকাল ০৭.০০ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৭ (সাত) জন দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে ডাকাতি করার সরঞ্জামাদি উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃত আসামিরা হলোঃ ১। মোঃ সানি (১৯), পিতা-শরিফুল,ঐ মাতা-পুতুল, সাং-গলাচিপা কলেজ রোড, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ২। আঃ আহাদ (১৯), পিতা-মৃত ফিরোজ, সৎ পিতা-সাইফুল ইসলাম, মাতা-মায়া, সাং-ছোট হুইলদা, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, বর্তমানে-খাঁনপুর তল্লা মডেল গার্মেন্টস সংলগ্ন, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ, ৩। টুটুল মিয়া (২৭), পিতা- মৃত আব্দুর রউফ, মাতা-তাছলিমা বেগম, সাং-মেঘলা জয়পাড়া বাজার, থানা-দোহার, জেলা-ঢাকা, বর্তমানে-শহীদ নগর আবুল মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ; ৪। মো: সাইফুল ইসলাম (২২), পিতা- মো: অহিদুল ইসলাম, মাতা-মোসা: পিয়ারা বেগম, সাং-পূর্ব হাসা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, সাং-সৈয়পুর পূবালী প্লট সংলগ্ন, থানা-নারায়ণগঞ্জ; ৫। রায়হান বান্টি (৪৫), পিতা-মৃত মহিউদ্দিন আহম্মেদ, মাতা-নাগিনা বেগম, স্থায়ী-৮৭/১ এসজি রোড, তামাকপট্টি, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ; ৬। অমিত দে চন্দ্র দে (২০), পিতা-মৃত মন্টু চন্দ্র দে, মাতা-মনিকা রানী দে, সাং-শীতলক্ষ্যা মাছুয়া বাজার পপুলার বিল্ডিং, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ; ৭। গোপাল দাস (২৩), পিতা-সচিদুলাল দাস, মাতা-আশুকা রাধা দেবী দাস, সাং-দেওভোগ আখড়া ইসকন মন্দির সংলগ্ন, গনেশের বাড়ীর ভাড়াটিয়া, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগন্জ। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।