ঢাকা | বঙ্গাব্দ

না.গঞ্জে চাঁদাবাজদের তালিকা নিয়ে ঘুমহারা নেতারা!

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
চাঁদাবাজদের তালিকা ছবির ক্যাপশন: চাঁদাবাজদের তালিকা

নারায়ণগঞ্জে সম্প্রতি ৫০ জন চাঁদাবাজতের তালিকা এখন প্রশাসনের হাতে। পুলিশের তথ্য অনুযায়ী, ওইসব চাঁদাবাজরা শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ জেলার পরিবহন খাত, বাজার, হাট, খেয়াঘাট ও ব্যস্ততম সড়কের ফুটপাত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে মাসে কয়েকশ’ কোটি টাকা হাতিয়ে নেয়। দীর্ঘদিন ধরে চাঁদাবাজদের এক চক্রের বিষয়ে তদন্ত করে তালিকাটি প্রস্তুত করা হয়েছে বলে জানাগে।

তথ্য বলছে, এসব চাঁদাবাজদের তালিকা ধরে ব্যবস্থা নিতে ইতোমধ্যে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা জেলা পুলিশকে নির্দেশনা দিয়েছে। জেলা পুলিশও এ ব্যাপারে তৎপরতা বাড়িয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।
এদিকে

জানাগেছে, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলাবাহিনী একেবারে ভেঙ্গে পড়ে। সেই সুযোগে সারাদেশের ন্যায় গোটা নারায়ণগঞ্জে মাথাচারা দিয়ে একাধীক চাঁদবাজ চক্র। বার বার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের অপকর্মের বিরুদ্ধে কথা বললেও কোনভাবেই তাদের আইনের আওতায় আনা যায়নি কিংবা পুলিশের নিষ্ক্রিয়তার কারণে সম্ভব হয়নি। ফলে দিন দিন অনেক বেশি বেপরোয়া হয়ে পড়ে ওই রাজনৈতিক দলের কতিপয় নেতারা। তারা পাঁচ আগস্টের পর গোটা নারায়ণগঞ্জকেই এক প্রকার ছিনতাই করে নেয়। এ অঞ্চলের হাট-ঘাট-বাজার, শিল্পপ্রতিষ্ঠান, কল-কারখানা, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, সিএনজি-অটো স্ট্যান্ড, তেলের ডিপো এমনকি ফুটপাতেও চরম চাঁদাবাজাীতে লিপ্ত হয়। এবং দিন যতই বাড়ছে ততই সমানতালে চাঁদার দাবিতে হামলা, হুমকি ও দখলের ঘটনা বাড়ছে। বর্তমানে পোশাকখাত, পরিবহন খান ও ফুটপাত থেকে শুরু করে সরকারি প্রকল্পেও সক্রিয় রয়েছে এ চাঁদাবাজরা।

তাই এসব চাঁদাবাজদের প্রতিরোধে আলোচিত ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে সংশ্লিষ্ট প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো। বিভিন্ন এলাকার ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, ঠিকারদার, নাগরিক সমাজ ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে অভিযোগ যাই করে এ তালিকা তৈরি করা হয়েছে বলে জানাগেছে।

এদিকে চাঁদাবাজদের তালিকা হওয়ার পর থেকেই অনেকটাই ঘুমহারা হয়ে পড়েছে চাঁদাবাজীর সাথে জড়িত কতিপয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা। তারা ইতোমধ্যে খোঁজ নেয়ার চেষ্টা করছেন প্রশাসনের চাঁদাবাজীর তালিকায় তাদের নাম আছে কি না। তারা সেই তালিকা হাতে পাওয়ার জন্যও প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানাগেছে। তবে তারা চাঁদাবাজীর পথ থেকে পুরোপুরি সরে না গেলেও বর্তমানে সর্বোচ্চ সর্তকতার মধ্যে আছেন। আবার কেউ কেউ বর্তমানে নিজ বাড়ীঘরে থাকাও বন্ধ করে দিয়েছেন। এবং তাদের ব্যক্তিগত কার্যালয়েও বসেন না ঠিকমত। এক কথায়, বর্তমানে গ্রেফতার আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন তারা।

প্রশাসন সূত্রে জানাগেছে, প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়ায় থাকা চাঁদাবাজদের গতিবিধি নজরে রাখা হচ্ছে। কেউ রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে, কেউবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ভাঙিয়ে নিয়মিতভাবে চাঁদা আদায় করছে- এমন একাধিক অভিযোগ পেয়েছে প্রশাসন।

পুলিশ প্রশাসন বলছে, সরকারি উচ্চ মহল থেকে এ তালিকা এসেছে। সেই সাথে আমাদের অভিযানও চলছে। এ অভিযানে কোন চাঁদাবাজই পাড় পাবে না। কাউকে ছাড় দেয়া হবে না। দ্রুত সকল চাঁদাবাজকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স