ঢাকা | বঙ্গাব্দ

বন্দর গার্লস স্কুল নামে নয়,গুণগত মানেও সেরা বিদ্যাপীঠ-এমপি পুত্রবধু ইফাত আরা ইতি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
ইফাত আরা ছবির ক্যাপশন: ইফাত আরা
বিশেষ প্রতিবেদক : এমপি পুত্রবধু ও আবুল কাউছার আশার সহধর্মিনী ইফাত আরা বলেন,​আজকের এই চমৎকার আয়োজনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার শ্বশুর মহোদয়ের ঐকান্তিক ইচ্ছায় এই সুন্দর পরিবেশে আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ হয়েছে। আবুল কাউছার বিশেষ ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি, তাই ওনার পক্ষ থেকেও আপনাদের সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা।

গত ৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,​আমি বরাবরই শুনে এসেছি যে বন্দর গার্লস স্কুল কেবল নামেই নয়, বরং গুণগত মান, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক চর্চায় এই অঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ। আজ আপনাদের উদ্দীপনা দেখে সেই বিশ্বাসের পূর্ণ প্রতিফলন দেখতে পাচ্ছি।

​শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,তোমরা শুধু এই স্কুলের ছাত্রই নও, তোমরা এই দেশের ভবিষ্যৎ। বিশেষ করে যারা আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের প্রতি রইলো আমার হৃদয় নিংড়ানো দোয়া এবং ভালোবাসা। তোমরা মনোযোগ দিয়ে পরীক্ষা দেবে এবং তোমাদের অর্জিত সাফল্যের মধ্য দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান ও মর্যাদা আরও উচ্চ শিখরে নিয়ে যাবে—এটাই আমার প্রত্যাশা।

​শিক্ষকদের প্রতি ইফাত আরা বলেন,আপনারাই জাতি গড়ার কারিগর। অতীতে আপনারা যেভাবে ধৈর্য ও মমতার সাথে এই শিক্ষার্থীদের আলোকবর্তিকা হিসেবে পথ দেখিয়েছেন, আগামীতেও সেই দায়িত্বশীলতার ধারা বজায় রাখবেন বলে আমি বিশ্বাস করি। আপনাদের হাত ধরেই আমাদের মেয়েরা আত্মবিশ্বাসী হয়ে বড় হবে।

​পরিশেষে, এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আপনারা সবাই আমার এবং আমার শ্বশুর মহোদয়ের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স