ঢাকা | বঙ্গাব্দ

নিজের জন্মদিনে বন্ধু শহীদ আমানতকে স্মরণ করে নেট দুনিয়ায় তাক্ লাগিয়ে দিলেন আশা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
আবুল কাউসার আশা ছবির ক্যাপশন: আবুল কাউসার আশা
নারায়ণগঞ্জ আপডেট:  জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া সেই বন্ধুকে স্মরণ করলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। 

নিজের জন্মদিনে তাকে স্মরণ করে অনেকটা চোখের পাতা ভারি করলেন এই নেতা। যেখানে নিজের জন্মদিনে মহা আনন্দে কাটানোর কথা, সেখানে তিনি বন্ধু শহীদ আমানতকে স্মরণ করে রীতিমত নেট দুনিয়ায় তাক্ লাগিয়ে দিয়েছেন।

বুধবার (০৮ এপ্রিল)  নিজের জন্মদিনে কোনো জাঁকজমকপূর্ণ উদযাপনের বদলে শহীদ আমানতের ছবির পাশে দাঁড়িয়ে নিরবে তাকে স্মরণ করেন এই বিএনপি নেতা। 

এ সময় তাকে বেশ আবেগপ্রবণ দেখা যায়।উপস্থিত নেতাকর্মীরা জানান, আবুল কাউসার আশা এবং শহীদ আমানতের মধ্যে ছিল দীর্ঘদিনের অটুট বন্ধুত্ব। 

রাজপথের আন্দোলন-সংগ্রামে তারা সব সময় একে অপরের ছায়া হয়ে ছিলেন। আমানতের অকাল প্রয়াণে সেই বন্ধুত্বের বিচ্ছেদ ঘটলেও, হৃদয়ের মণিকোঠায় বন্ধুকে যে পরম মমতায় স্থান দিয়েছেন আশা, আজকের এই শ্রদ্ধা নিবেদন তারই প্রমাণ।
 
কাউসার আশা তার প্রতিক্রিয়ায় জানান, ‘আমানত শুধু আমার রাজনৈতিক সহযোদ্ধা ছিল না, সে ছিল আমার ভাইয়ের মতো। জীবনের প্রতিটি পদক্ষেপে তার অভাব অনুভব করি। আমার জন্মদিনে তাকে স্মরণ করা আমার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে।’

এ সময় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা কাউসার আশার এই মানবিক গুণ ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধাবোধের ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স