নারায়ণগঞ্জ আপডেট : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা বলেছেন, শিক্ষার মানটা টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। কেউ তদবির কইরেন না, স্কুল স্কুলের মত চলতে দেন। গভর্নিং বডিকে কোন রাজনৈতিক করন কইরেন না। যিনি ভালো, যার দ্বারা এ স্কুল ভালো চলবে তাকে এ গভনিংং বডিতে আনার ব্যবস্থা করুন। আমরা সর্বোচ্চভাবে সহযোগীতা করবো। ইনশাআল্লাহ্ আমাদের শিক্ষার মান ভালো দিকে যাবে।
তিনি বলেন, এটা যদি রাজনৈতিক অফিস-আদালতের মত হয়ে যায় তাহলেতো শিক্ষার মানটা থাকলো না। স্কুলে যদি নতুন নতুন নেতারা ডুকে সব জায়গায় প্রভাবিত করে তাহলেতো শিক্ষার ব্যবস্থা থাকলো না। আমি আপনাদের কাছে আহ্বান করবো, বিদ্যালয়টি বিদ্যালয় হিসেবে চালাল কোন প্রভাবে প্রভাবিত হইয়েন না।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় সিকদার আব্দুল মালেক স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
আশা আরও বলেন, বর্তমানে সমাজ ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট। তাই সন্তানদের পড়াশোনার পাশাপাশি তারা যেন সুপথে চলে এবং নৈতিক আদর্শ নিয়ে বড় হয়, সেদিকে মা-বাবাকেই প্রধান ভূমিকা পালন করতে হবে।
বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতির সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর হান্নান সরকার,সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া,বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ,সাবেক মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমি, পিয়ার জাহান কমল, মোস্তাকুর রহমান, সেলিম প্রমুখ।
নারায়ণগঞ্জ আপডেট