ঢাকা | বঙ্গাব্দ

চাষাঢ়ায় আজমেরী ওসমানের পক্ষে যুবলীগের মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং
যুবলীগের মিছিল ছবির ক্যাপশন: যুবলীগের মিছিল
নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাঢ়ায় লাল কাপড়ে মুখ ঢেকে লাঠিসোটা নিয়ে মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ প্রয়াত বীরমুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের পুত্র পলাতক আজমেরী ওসমানের পক্ষে এ মিছিল অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (২১ মে) আওয়ামী যুবলীগের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়।

এসময় মুখে লাল কাপর বেঁধে লাঠিসোঁটা নিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়। 

মিছিলে 'জয় বাংলা' 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। শহরের খাজা সুপার মার্কেটের সামনে থেকে ঝটিকা মিছিল নিয়ে লিংক রোডে গিয়ে মিছিলটি শেষ হয়।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, আমাদের কাছে মিছিলের কোন তথ্য নেই। চাষাঢ়ার একটি সাইড আমাদের এলাকার মধ্যে পড়েছে। তবে এমন কোন ঘটনা আমাদের জানা নেই।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স