ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে চাই: সাখাওয়াত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
সাখাওয়াত ছবির ক্যাপশন: সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে চাই। 
তিনি বলেন, নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সড়ক উন্নয়ন, অবৈধ দখলমুক্তকরণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
‎মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শহরের ২নং রেলগেইট থেকে চাষাড়া মহিলা কলেজ পর্যন্ত প্রস্তাবিত নতুন সড়কের কার্যক্রম এবং সড়কের দুই পাশের বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
‎পরিদর্শনকালে সাখাওয়াত হোসেন খান সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে বলেন, নগরীর ক্রমবর্ধমান যানজট নিরসনে পরিকল্পিত সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি। নতুন সড়ক নির্মাণের মাধ্যমে যানবাহনের চাপ কমবে, যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং নগরবাসী স্বস্তি পাবে।
‎তিনি আরও বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তুলতে শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দেওয়া হবে। এজন্য সড়কের দুই পাশকে দখলমুক্ত রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সবুজায়ন কার্যক্রম জোরদার করা হবে।
‎প্রশাসক বলেন, নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরীতে পরিণত করতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
‎পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স