ঢাকা | বঙ্গাব্দ

না.গঞ্জে ভিসা সাকসেস সেলিব্রেশন ও জাপান গমনপূর্ব প্রস্তুতি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
না.গঞ্জে ভিসা সাকসেস ছবির ক্যাপশন: না.গঞ্জে ভিসা সাকসেস
বিশেষ সংবাদদাতা: নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভিসা সাকসেস সেলিব্রেশন-জুলাই ২০২৬ ও জাপান গমন পূর্ব প্রস্তুতি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকাল ৩টায় কালীরবাজারস্থ শিল্পকলা একাডেমিতে রিজিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান জাপান অ্যাডুকেশন এন্ড জব সেন্টারের উদ্যোগে এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যানের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রিজিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড ও জাপান অ্যাডুকেশন এন্ড জব সেন্টারের চেয়ারম্যান নাগামাৎসু ফারুক। 

অনুষ্ঠানে প্রধান নাসিক প্রশাসক অতিথি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক শিক্ষার সুযোগের সঙ্গে যুক্ত করা জাতীয় উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু নিজেদের ভবিষ্যৎই গড়ে তোলে না, বরং দেশের জন্যও মূল্যবান সম্পদে পরিণত হয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক শিক্ষার সুযোগের সঙ্গে সম্পৃক্ত করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বায়নের এই যুগে বিদেশে উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতির ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।’ 

তিনি আরও যোগ করেন, ‘জাপানের মতো উন্নত দেশে শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ কাজে লাগিয়ে তরুণরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। রিজিক ইন্টারন্যাশনাল ও জাপান শিক্ষা ও কর্মসংস্থান কেন্দ্র এ ক্ষেত্রে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করতে উৎসাহিত করবে।’

এর আগে প্রধান আলোচক নাগামাৎসু ফারুক তার বক্তব্যে বলেন, ‘একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে জাপানে পড়াশোনা ও বসবাসের ক্ষেত্রে নানা ধরনের বাস্তব সমস্যা, প্রতিবন্ধকতা এবং সাংস্কৃতিক ভিন্নতার মুখোমুখি হতে হতে পারে।

বর্তমানে জাপান সরকার বিদেশিদের আইন ও সামাজিক নিয়ম মেনে চলার বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে। তাই জাপানে যেতে আগ্রহী শিক্ষার্থীদের শুধু ভাষা শিক্ষার ওপর নির্ভর না করে জাপানের আইন, সামাজিক আচরণ এবং সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি।’

‎অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন জাপানে গমনকারী শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক, অনুপ্রেরণামূলক এবং দিকনির্দেশনামূলক পরিবেশ তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার প্রশাসক মোঃ মহিউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কাইকম গ্রুপের চেয়ারম্যান অঞ্জন দাস, টিএমএসএস-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পরিবেশ বিভাগের সেক্টর প্রধান নিগার সুলতানা, এজলিব-এর সহ-সভাপতি ও টপ লিংক এডুকেশনের চেয়ারম্যান মো. ওয়াকিল আহমদ, সমাজসেবক মফিজ উদ্দিন খান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স