ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
.ডা,শফিকুর রহমান ছবির ক্যাপশন: .ডা,শফিকুর রহমান
আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মাওলানা আবদুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মাওলানা আবদুল জব্বার জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী শাখার আয়োজনে এক কর্মী সম্মেলনে এ ঘোষণা দেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। একই সঙ্গে ২৭টি ওয়ার্ডে যোগ্য প্রার্থী দেওয়ার অঙ্গীকার করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব ও জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে যারা ব্যাংক লুট, দখলদারিত্ব ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, শুধু তাদের হাতবদল হয়েছে, সমস্যার সমাধান হয়নি। এসবের জবাব জনগণ যথাসময়ে দেবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স