ঢাকা | বঙ্গাব্দ

২১ দিন ধরে হাসপাতালে প্রবীণ ফটো সাংবাদিক আমির হোসেন : পাশে দাঁড়ানোর আকুতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
সাংবাদিক আমির হোসেন ছবির ক্যাপশন: সাংবাদিক আমির হোসেন

​বন্দর  প্রতিনিধি:
পেশাগত জীবনে ক্যামেরার লেন্সে বন্দি করেছেন হাজারো মানুষের সুখ-দুঃখের গল্প। আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সমাজ ও রাষ্ট্রের নানা চিত্র। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই প্রবীণ ফটো সাংবাদিক মোঃ আমির হোসেন নিজেই হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণার দিন গুনছেন। টাইফয়েড জ্বরসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ ২১ দিন ধরে তিনি জীবনযুদ্ধ চালাচ্ছেন হাসপাতালের চার দেয়ালে।

​বর্তমানে তিনি বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের (১) ২০১ নম্বর কক্ষের ৯ নম্বর বিছানায় চিকিৎসাধীন রয়েছেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ জুন হঠাৎ করেই তীব্র টাইফয়েড জ্বরে আক্রান্ত হন বন্দর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও প্রবীণ এই কলম সৈনিক। চিকিৎসকদের পরামর্শে গত ১৫ জুন তাঁকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 রবিবার (৬ জুলাই) দুপুরে তাঁর কয়েকজন সহকর্মী হাসপাতালে খোঁজ-খবর নিতে গেলে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে হাসপাতালে থাকায় এবং একের পর এক নানা পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে ইতোমধ্যে তাঁর জমানো সব টাকা শেষ হয়ে গেছে। বর্তমানে চিকিৎসার খরচ চালাতে গিয়ে তাঁর পরিবার সম্পূর্ণ নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছে। টাকার অভাবে ঠিকমতো ওষুধ কেনা ও প্রয়োজনীয় চিকিৎসা চালানো এখন তাঁর পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

​হাসপাতালের বিছানায় শুয়ে অশ্রুসজল চোখে প্রবীণ এই সাংবাদিক জানান, আজ তিনি বড় অসহায়। যে হাত দিয়ে একদিন মানুষের অধিকারের ছবি তুলেছেন, আজ সেই হাত তুলে সমাজের বিত্তবান ও সহকর্মীদের কাছে বেঁচে থাকার একটু আকুতি জানাচ্ছেন

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স