বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়-এর ম্যানেজিং কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেহেদী হাসান।
কলাগাছিয়া এলাকার স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্য এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ‘সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি’র সদস্য হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
এদিকে, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মেহেদী হাসান মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন শাহ্।
মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় দেলোয়ার হোসেন শাহ্ বলেন, “মেহেদী হাসানের মতো একজন যোগ্য, দক্ষ এবং সমাজসেবক ব্যক্তিত্ব ঐতিহ্যবাহী কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত।
তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এবং সুদূরপ্রসারী ভাবনায় বিদ্যালয়টির শিক্ষার মান আরও উন্নত হবে এবং এটি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অঞ্চলের মুখ উজ্জ্বল করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বের সার্বিক সাফল্য কামনা করছি।”
নারায়ণগঞ্জ আপডেট