স্টাফ রিপোর্টার : মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ টিপুকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক হাজী রাশেদ আহম্মেদ টিটু।
গতকাল সোমবার (১৭ আগষ্ট) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাশেদ আহম্মেদ টিটু এই নিন্দ্রা ও প্রতিবাদ জানান।
মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক হাজী রাশেদ আহম্মেদ টিটু বলেন, এমন ধরনের ঘটনা কাম্য নয়। আমাদের প্রবীণ নেতা রাজপথের লড়াকু সৈনিক টিপু ভাই। যিনি আন্দোলন সংগ্রামে সর্বদা পটু ছিলেন, তাকে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা সামাজিক যোগাযো মাধ্যমে লিখে, ফোন দিয়ে কুরুচিপূর্ণ আচরণ করেন আমরা এর তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই।
টিপু ভাইকে নিয়ে দোসরদের এমন মন্তব্যে আমরাই না বিবেকবান মানুষ সবাই এর নিন্দা জানাবে। এ ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছ্ যাকে ঘিরে বলতে চাই।
দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি। অনথ্যায় আমরা রাজপথে ঝাঁপিয়ে পরবো।
নারায়ণগঞ্জ আপডেট