ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার ২ জনসহ গ্রেপ্তার ৭

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
২ জনসহ গ্রেপ্তার ৭ ছবির ক্যাপশন: ২ জনসহ গ্রেপ্তার ৭
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির মামলার আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাত সোয়া ২টার দিকে বন্দর থানার এসআই মোঃ রাজিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কুশিয়ারা এলাকার টিনের মসজিদের মোড় সংলগ্ন 'টি হোসেন গার্ডেন'-এর সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ জাহিদ হাসানকে (২৫) গ্রেপ্তার করেন। জাহিদসহ গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন ডাকাতির প্রস্তুতি মামলার আসামি।
পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন— মোঃ রিয়াজুল ইসলাম বিজয়, মোঃ সজিব, মোঃ রাসেল রানা, মোঃ শীতল, রোকসানা এবং মোঃ আলিফ মিয়া। তারা নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও ডাকাতিসহ যেকোনো অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স