ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে জাল টাকা ও কেমিক্যালসহ চক্রের মূল হোতা সাইফুল গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
সাইফুল গ্রেপ্তার ছবির ক্যাপশন: সাইফুল গ্রেপ্তার
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরিতে ব্যবহৃত কেমিক্যালসহ জাল টাকা তৈরি চক্রের মূল হোতা মো. সাইফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

‎গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার মদনপুর ছোটবাগ এলাকার একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম বরগুনা জেলার বামনা থানার বড় যাদবপুর এলাকার আবদুল আজিজের ছেলে। তিনি বর্তমানে মদনপুর ছোটবাগ এলাকায় বসবাস করছিলেন।

‎র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মদনপুর ছোটবাগ এলাকার একটি ফ্ল্যাট বাসায় এক ব্যক্তি অবৈধভাবে জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-১১-এর একটি আভিযানিক দল ওই বাসায় পৌঁছায়। এ সময় কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাইফুল ইসলামকে আটক করা হয়।

‎পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী ঘর তল্লাশি চালিয়ে বিছানার তোষকের নিচ থেকে ৭৮ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৪০০ মিলিগ্রাম কেমিক্যাল সদৃশ তরল পদার্থ ভর্তি একটি প্লাস্টিকের বোতল জব্দ করে র‌্যাব।

‎গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স