ঢাকা | বঙ্গাব্দ

*ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
মাদক ব্যবসায়ী ছবির ক্যাপশন: মাদক ব্যবসায়ী
অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (বুধবার) ভোর ০৬.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র)/মিলন ফকির এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। 

সোনিয়া (২৮), পিতা-রিপন গাজী, মাতা-নিলুফা বেগম, সাং-দাপা মসজিদ, কাজী বাড়ী আব্দুল বারেক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, কুতুবপুর, থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জকে ১৬০ (একশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মামলা পাওয়া যায়। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স