নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযানে ১১ জন মাদকসেবীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ১১ জন, পূর্বের দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত ২ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন রয়েছেন।
বন্দর থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের অংশগ্রহণে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পুলিশের কর্মকর্তা ও ফোর্সের যৌথ দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানায়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জ আপডেট