নারায়ণগঞ্জ আপডেট: নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে আমিন-আকরামের বন্ধুমহল।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে নগরীর ১৮নং ওয়ার্ডের কাচারিগলি, বাপ্পি চত্বর, শহিদ নগরের ১ ও ২নং গলি এবং প্রত্যাশা সমাজ কল্যান ক্লাব মোড়সহ বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়।
এসময় প্রচারণাকারিরা ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে ‘লাগারে লাগ-ধান লাগা, ভোট দিবো কিসে-ধানের শীষে, তোমার আমার প্রার্থী ধানের শীষ ধানের শীষ’সহ বিভিন্ন স্লোগান দেন। এসময তাদের এ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা।
প্রচারণায় উপস্থিত ছিলেন, সাবেক শহর বিএনপি সদস্য সচিব মরহুম রফিকুল ইসলাম (রফিক কমিশনার) এর সহধর্মীনি নুরুন্নাহার মো: জুয়েল, মো: ফয়সাল, মো: সোহেল, মো: আল আমিন, মো: আমিনুল ইসলাম লিপু প্রমূখ।