ঢাকা | বঙ্গাব্দ

নাসিকের নতুন অধ্যায়: দায়িত্ব নিলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
সাখাওয়াত হোসেন খান ছবির ক্যাপশন: সাখাওয়াত হোসেন খান
জনি গোপ ঃ
​নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আজ বুধবার সকালে নগর ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

​দায়িত্ব গ্রহণকালে নবনিযুক্ত প্রশাসকের পাশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁদের এই উপস্থিতি এবং দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়াকে ইতিবাচক ও উন্নয়নমুখী হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

​নগর ভবনে পৌঁছালে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নতুন প্রশাসককে স্বাগত জানান। দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ​"নারায়ণগঞ্জবাসীর সেবা করাই আমার মূল লক্ষ্য। নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী গড়তে আমি সকলের সহযোগিতা কামনা করছি।"

​সাখাওয়াত হোসেন খানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসনিক কাজে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন নগরবাসী। বিশেষ করে রাস্তাঘাট সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা এবং হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত জটিলতা নিরসনে তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স