৯
বন্দর প্রতিনিধি: মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বন্দর থানার বিভিন্ন এলাকায় পুলিশ ও ফোর্সের যৌথ অভিযানে সর্বমোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ৪, নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রেজিস্ট্রিকৃত ২টি মাদক মামলায় মোট ২, পূর্বের মামলার ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামি রয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ আপডেট