নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের স্বপ্লের চক এলাকার বাসিন্দা ফাহিম আহমেদের বিরুদ্ধে তার স্ত্রীর কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী হচ্ছেন ফাহিমের স্ত্রী ববি আক্তার।
স্ত্রী ববি আক্তারের দাবি, বিয়ের পর তাঁর কাছ থেকে নানা অজুহাতে অন্তত সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ফাহিম। পরবর্তীতে নেশার টাকার জন্য ফাহিম তাঁকে নিয়মিত মারধর ও প্রাণনাশের হুমকি দেন।
ফাহিম আহমেদ এলাকায় বখাটে হিসেবেই চিহ্নিত। বর্তমানে তাঁর বিরুদ্ধে নারীসংক্রান্ত নানা অপ্রীতিকর ঘটনা ও নারীদের প্রেমের ফাদে ফেলে ব্লাকমেইন করে টাকা নেওয়ারও একাধিক অভিযোগ রয়েছে। ফাহিমের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন থাকা স্বত্বেও সে ডেম কেয়ার ভাবেই তাে অপকর্ম চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী নারী ববি আক্তারের আত্নীয় স্বজনরা অভিযোগ করে বলেন, ফাহিমের এসব অপকর্মের বিষয় তাঁর মা বিস্তারিত সবই জানেন এবং ববির কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার ক্ষেত্রে তিনি জড়িত ছিলেন। ফাহিমের নাম ও ক্যাডার বাহিনীর ভয়ে এলাকার স্থানীয় বাসিন্দারা তাঁর বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারেন না ।
সূত্র মতে সরেজমিনে আরো জানা যায়, পারিবারিক নির্যাতন ও প্রতারণার শিকার হওয়ার পর ভুক্তভোগী স্ত্রী ববি আক্তার স্বামী ফাহিমের বিরুদ্ধে নারায়নগঞ্জ আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। অভিযুক্ত ফাহিমের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে এবং স্ত্রী ববি আক্তারের মামলায় ফাহিম জেলও খেটেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ফাহিম আহমেদের বক্তব্যের জন্য তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
নারায়ণগঞ্জ আপডেট