ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে সুইট নেশন কারখানায় অভিযান: লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
নারায়ণগঞ্জে সুইট নেশন কারখানায় অভিযান ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জে সুইট নেশন কারখানায় অভিযান
নারায়ণগঞ্জ আপডেট ঃ
​নারায়ণগঞ্জের জনপ্রিয় মিষ্টির চেইন শপ ‘সুইট নেশন’-এর কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
​বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে অবস্থিত সুইট নেশনের নিজস্ব কারখানায় এই তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

​অভিযান চলাকালীন ভোক্তা অধিকারের প্রতিনিধি দল কারখানায় বেশ কিছু অনিয়ম শনাক্ত করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি, খাবারে নিষিদ্ধ ও ক্ষতিকর রঙের ব্যবহার এবং মানহীন উপকরণের উপস্থিতি, উৎপাদিত খাদ্যদ্রব্য সঠিক তাপমাত্রায় ও স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ না করা।

​ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। জনগণের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় কোনো প্রকার আপস করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি সিলগালাসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
​অভিযান শেষে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং কারখানার কর্তৃপক্ষকে উৎপাদন প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স