নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রিকশা ও মিশুক মালিক ঐক্য সমবায় সমিতি লিমিটেড’-এর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং নগরীর পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন,
আব্দুর রহমান বিশ্বাস, সভাপতি, নাসিক রিকশা ও মিশুক মালিক ঐক্য সমবায় সমিতি, মোহাম্মদ আইয়ুব খান, সহ-সভাপতি,মো. মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক,মোহাম্মদ সোহেল, যুগ্ম সম্পাদক,মোহাম্মদ হোসেন সুমন, কোষাধ্যক্ষ, শফি উদ্দিন, সদস্য (ব্যবস্থাপনা)।
সাক্ষাৎকালে নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সমিতির নেতৃবৃন্দের কথা ধৈর্য সহকারে শোনেন এবং নগরীর শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। মালিক সমিতির নেতৃবৃন্দও নগরীর যানজট নিরসন ও সেবার মান উন্নয়নে প্রশাসনের সাথে একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।