স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে
মহানগর ছাত্রদলের সংগ্রামী সদ্য ও সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক জীবনে দলের নির্দেশ অনুযায়ী সংগ্রামের মধ্যে ছাত্রলদকে নেতৃত্ব দিয়ে রেখেছেন এই নির্যাতিত নেতার নেতৃবৃন্দদের নিয়ে মহানগর বিএনপি আহ্বায়ক ও নবগঠিত সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানকে অভিনন্দন জানাতে যান।
এ সময় এডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন, “আমরা গর্বিত যে রাজনৈতিক অঙ্গনে নির্যাতিত মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছেন। আমরা সিটি কর্পোরেশনের ওয়ার্ড বাসি তার সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করছি।” এবং আমাদের দেশ নায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, দলীয় নেতৃবৃন্দরা।