ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব হিসেবে আবুল কাউছার আশার নিয়োগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
​নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ ছবির ক্যাপশন: ​নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ
​নারায়ণগঞ্জ আপডেট ঃ
​নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম তার নির্বাচনী এলাকার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন রাজনৈতিক সচিব নিয়োগ দিয়েছেন। ৫ মার্চ, ২০২৬ তারিখে এক অফিসিয়াল পত্রে আবুল কাউছার আশাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।

​নিয়োগপত্রে জানানো হয়, নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাকে এই পদে মনোনীত করা হয়েছে। আবুল কাউছার আশা (জাতীয় পরিচয়পত্র নং-৩৭০০৬২২৮৫৯) এখন থেকে সংসদ সদস্যের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা এবং সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন।

​সাংসদ এডভোকেট আবুল কালাম পত্রে আশা প্রকাশ করেন যে, নবনিযুক্ত রাজনৈতিক সচিব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

​নারায়ণগঞ্জের স্থানীয় রাজনৈতিক মহলে এই নিয়োগের বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে সংসদ সদস্যের যোগাযোগ আরও সহজতর হবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স