নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, আমি অনুরোধ করবো আপনারা জনগণের মুখপাত্র আমরা জনগণের সেবক। এর মধ্যবর্তী হল আমাদের কর্মদক্ষতা। এ জায়গাটায় আমরা স্বচ্ছ থাকলে নগরবাসী উপকৃত হবে। আমাদের মধ্যে বিভেদ হলে কাজের ক্ষতি হবে। আমরা একটা পরিবার হিসেবে থাকতে চাই।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার ইফতার মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।
সংগঠনের সভাপতি এনামুল হক সিদ্দিকীল সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি তাপস সাহা, মাহমুদুর রহমান কচি, হাবিবুর রহমান শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, কে এইচ মিলন, সাবেক সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, বর্তমান সহ-সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান উল রাজিব, অর্থ সম্পাদক কাইয়ূম খান, সাংগঠনিক সম্পাদক বিশাল আহম্মেদ, প্রচার সম্পাদক শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খোকা, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, সাবেক অর্থ সম্পাদক কাজী আলমাছ, সাবেক ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য দিনার মাহমুদ, প্রয়াত তানভীর রনি ও মেহেদী হাসান নয়নের পরিবারের সদস্যরা।
এমপি আবুল কালাম আরও বলেন, আমার কাছে যে দুইটি বিষয় উপস্থাপন করা হয়েছে এটা যথাযথ ভাবে যেভাবে করা যায় সেটা আপনাদের নিয়ে আমি করবো। শুধু ভাল লাগলে হবে না, আমাদের বাস্তব ধর্মী হতে হবে। আমাদের এখনও ভোটের কালি মুছে যায়নি। আমরা এখনই কাজ করে যাচ্ছি। বিগত দিনে আপনাদের সহযোগীতা পেয়েছি। আপনাদের গঠনমূলক কাজ আমাদের কাজে গতি বাড়িয়ে দেয় আবার অনেক সময় অনেক কারণে বিচ্যুতিও হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বর্তমান যুগে ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আজকাল ফেসবুকও একটা মিডিয়া। আগে রাষ্ট্রের তিনটি স্তম্ভ ছিল। বিচার, শাসন ও আইন বিভাগ। কিন্তু এখন এই মিডিয়া রাষ্ট্রের অপরিহার্য অঙ্গে পরিনত হয়েছে। মিডিয়া মানুষের সুখ দুঃখের কথাসহ সমাজের সকল বিষয় তুলে ধরে। এটা যারা শাসনের দায়িত্বে আছে তাদের কাজ করতে সহযোগিতা করে। আপনাদের দাবী দুইটির জন্য আমার সহানুভূতি আছে। আমি আপনাদের পাশে থাকবো।
বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ফটো সাংবাদিকরা হলো সমাজের অন্যতম স্তর। তারা ছবির মাধ্যমে সমাজে কাছে তুলে ধরেন। অনেক লিখনী রয়েছেন, তারা সত্য গুছিয়ে লিখতে সংকচ ভোগ করেন। তাই সত্য লিখনী পূর্বে যাচাই বাছাই করে প্রকাশ করলে নিউজের সফলতা মিলে।