ঢাকা | বঙ্গাব্দ

চতুর্থবারের মত সংসদ অধিবেশনে এমপি আবুল কালাম

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
এমপি আবুল কালাম ছবির ক্যাপশন: এমপি আবুল কালাম
চতুর্থবারের মত জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তাই সংসদে অভিজ্ঞতা সম্পন্ন এ সাংসদের বলিষ্ঠ ভূমিকা দেখতে চান এলাকার ভোটাররা। এলাকায় সমস্যাগুলো সংসদে তুলে ধরার দাবী জানান তারা।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধান অধিবেশন অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনে।

নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবার চতুর্থবারের মতো সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংসদীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি দলের একজন অভিজ্ঞ সংসদ সদস্য হিসেবে পরিচিত। এর আগে বিভিন্ন সময় সংসদে অংশ নিয়ে এলাকার নানা সমস্যা ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরেছেন তিনি।

শিল্পনগরী হিসেবে পরিচিত নগরীর বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, নদী দূষণ ও যোগাযোগ ব্যবস্থা সহ নানা সমস্যা সংসদে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে তার সামনে। এদিন নারায়ণগঞ্জজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন সংসদ অধিবেশন নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাদের আশা সংসদে সক্রিয় ভূমিকার মাধ্যমে জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জোরালোভাবে তুলে ধরবেন নির্বাচিত সংসদ সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স