পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নগরীর যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের চাষাঢ়া মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ হকার ও দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হান কবিরের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ আল তাওহীদ অভিযান এ সময় তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনায় চাষাঢ়ায় অবৈধ হকারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
ফুটপাত দখল করে হকাররা দোকান বসানোর কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। তাই জনসাধারণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে,অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে বসানো বিভিন্ন অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং যানজট কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।