নারায়ণগঞ্জ আপডেট ঃ
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক কলিমউদ্দিন রানার মাতা মোসা. সুফিয়া বেগম (৮৪) আর নেই। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর আজ ২১ মার্চ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নারায়ণগঞ্জের রামনগর গ্রামের বক্তাবলী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন পরিবার-পরিজন।
নারায়ণগঞ্জ আপডেট