নারায়নগঞ্জ আপডেট ঃ
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় মোঃ আলকাস (৩৯) নামে এক মিশুক চালক গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৩ মার্চ বিকেলে কাজ করতে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি। এ ঘটনায় তার স্ত্রী মোসাঃ রাশিদা বেগম ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পারিবারিক ও জিডি সূত্রে জানা গেছে, নিখোঁজ আলকাস ফতুল্লার দক্ষিণ মাসদাইর এলাকার বাসিন্দা। গত ২৩ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৩টার সময় তিনি দক্ষিণ মাসদাইর রমজান চৌধুরীর বাড়ির অটোগ্যারেজ থেকে তার মিশুক গাড়ি নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি গ্যারেজে বা বাসায় ফিরে আসেননি।
নিখোঁজ আলকাসের শারীরিক বর্ণনা অনুযায়ী—
উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি
গায়ের রং: শ্যামলা
মুখমণ্ডল: গোলাকার
পোশাক: নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি।
নিখোঁজ ব্যক্তির স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় শরণাপন্ন হন। ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার জিডিটি গ্রহণ করেছেন এবং মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) আবু রায়হান নূরকে প্রদান করা হয়েছে। পুলিশ নিখোঁজ চালককে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।
কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় অথবা জিডিতে উল্লিখিত মোবাইল নম্বরে (০১৬০৪৭৭১৯৬৪) যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছে তার পরিবার।