ঢাকা | বঙ্গাব্দ

অন্ধকারে নারায়ণগঞ্জ: অকেজো ল্যাম্পপোস্টে বাড়ছে উদ্বেগ, ‘আশ্বাসে’ দিন কাটছে নগরবাসীর

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
অন্ধকারে নারায়ণগঞ্জ ছবির ক্যাপশন: অন্ধকারে নারায়ণগঞ্জ
​নারায়নগঞ্জ আপডেট ঃ
নারায়ণগঞ্জ আলোর নিচে অন্ধকারের প্রতিচ্ছবি যেন এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান সড়কগুলো। দীর্ঘ সময় ধরে অকেজো হয়ে পড়ে থাকা ল্যাম্পপোস্টগুলো মেরামতে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভের দানা বাঁধছে সাধারণ মানুষের মনে। 
দিনের ব্যস্ত নগরী রাতে নামছে ভুতুড়ে অন্ধকারে, আর সেই অন্ধকারের সুযোগ নিচ্ছে অপরাধীরা।

​কেন এই ভোগান্তি?
​নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ল্যাম্পপোস্ট থাকলেও অধিকাংশের বাতি এখন শুধুই শোভাবর্ধনকারী বস্তু। স্থানীয়দের মতে,  সড়কে বাতি না থাকায় সন্ধ্যার পর ছিনতাই ও পকেটমারের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পর্যাপ্ত আলো না থাকায় গাড়ি চালক ও পথচারীরা প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার কবলে পড়ছেন।
বারবার অভিযোগের পরও সমাধান না আসায় সিটি কর্পোরেশনের রক্ষণাবেক্ষণ সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা।

এ ব্যাপারে ​ভুক্তভোগী এক নগরবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা নিয়মিত ট্যাক্স দিচ্ছি, কিন্তু ন্যূনতম নাগরিক সুবিধা হিসেবে রাস্তার আলোটুকু পাচ্ছি না। রাতে চলাফেরা করতে ভয় লাগে, অথচ প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই।"

​সিটি কর্পোরেশনের সাথে ​যোগাযোগ করা হলে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বরাবরের মতোই ‘দ্রুত সমাধানের’ আশ্বাস দিয়েছেন। তাদের দাবি, রক্ষণাবেক্ষণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং খুব শিগগিরই অকেজো বাতিগুলো প্রতিস্থাপন করা হবে। তবে এই ‘শিগগির’ কবে আসবে, তার উত্তর নেই কারো কাছে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স