নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আগামী ১৩ এপ্রিল আড়াইটায় প্রশাসন আমরা আপনারাসহ সকলে মিলে কোন দুর্ঘটনা ছাড়া এ কাজটা করবো।
সকল নাগরিক নেমে আসলে এটা সম্ভব। কারণ এখন আর সরকারি দলে বিভক্তি নেই। এটা সরকারি দল একা চাইলে হবে না। সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও যারা সমাজের গণ্যমাণ্য ব্যাক্তি আছেন তাদের সকলের সাহায্য দরকার।
শুক্রবার (১০ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের হকার উচ্ছেদের বিষয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসকের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, ডিসি, এসপি, র্যাবের সিওসহ সকলকে নিয়ে আমরা বৈঠক করেছি। সকলে একমত হয়েছে। বঙ্গবন্ধু সড়ক ও খানপুরের মেট্রো হল পর্যন্ত রাস্তাটা আপাতত আমরা হকার মুক্ত করতে চাই। হকাররাও আমাদের সমাজের লোক। সকলের সাথে পরামর্শ করে কোথায় তাদের পুনর্বাসন করা যায় আমি আপনাদের নিয়ে সেটা করার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, আমরা প্রথমে হকারদের উচ্ছেদ করবো। পরবর্তীতে পর্যায়ক্রমে তাদের কিছু কিছু জায়গায় বসাবো এবং আপনাদের নিয়ে বসে সে সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।
তিনি বলেন, অটোরিকশা আরেকটা সমস্যা। আমি দায়িত্ব নিয়ে দেখেছি প্রায় ১৮ হাজার প্লেট দেয়া হয়েছে। এই প্লেট দেয়ার ক্ষেত্রে চরম অনিয়ম হয়েছে। অনেককে ৩০০ ও ২০০ করে প্লেট দিয়েছে। আমরা ডিজিটাল প্লেট তৈরি করেছি। সেখানে বারকোড থাকবে ও আইডি কার্ড থাকবে। যাকে এটা দেয়া হবে একমাত্র সেই এটা ব্যাবহার করতে পারবে।
হকাররা ও অটোচালক নারায়ণগঞ্জের বাসিন্দা সর্বোচ্চ পাঁচ শতাংশ। আমরা কীভাবে এ সমস্যা শান্তিপূর্ণ ভাবে সমাধান করতে পারি এবং কীভাবে এটা ধরে রাখতে পারি সে ব্যাপারে সচেষ্ট হতে হবে।
প্রশাসন আমাদের লোকবল দিবে বলে আশ্বাস দিয়েছে। আমাদের সিটি করপোরেশনের পক্ষ থেকে ১শ লোক নিয়োগ দেয়া হচ্ছে এটা মনিটরিং করার জন্য। সাখাওয়াত বলেন, এবার যে দ্বিগু বাবুর বাজার ইজারা নিবে সেখানে লেখা থাকবে মীর জুমলা সড়ক ব্যাতিত।
এ রাস্তাটি কার্পেটিং করে আমরা যানবাহন চলাচলের যোগ্য করে তুলবো। মূল সড়কগুলো আমরা হকার ও যানজট মুক্ত করতে চেষ্টা করবো।
নারায়ণগঞ্জ আপডেট