ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যায় প্রাইভেটকার, চালক উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
শীতলক্ষ্যায় প্রাইভেটকার ছবির ক্যাপশন: শীতলক্ষ্যায় প্রাইভেটকার
নারায়ণগঞ্জের বন্দরে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারসহ শীতলক্ষ্যা নদীতে পড়ে যান চালক। পরে চালক ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। গাড়িটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল।

তিনি বলেন, ফেরিতে ওঠার আগে প্রাইভেট কার মালিক ঘাটে নেমে যান। পরে চালক গাড়িটি ফেরিতে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। ঘটনার পরপর স্থানীয় নৌকার মাঝিদের সহযোগিতায় চালক তীরে ওঠেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদীর তলদেশ থেকে প্রাইভেট কারটি উদ্ধার করেন বলে জানান নুরুল আলম।

গাড়ি চালক জাকির হোসেন বলেন, গাড়ির ব্রেকের সমস্যার কারণে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাই। গাড়ির মালিক একটি পোশাক কারখানার চেয়ারম্যান নূর মোহাম্মদ রুদ্র।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স