ঢাকা | বঙ্গাব্দ

ঘাট ইজারা নিয়ে বিএনপি-এনসিপির মধ্যে কয়েক দফা সংঘর্ষ, আহত ৫

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
বিএনপি-এনসিপির মধ্যে সংঘর্ষ ছবির ক্যাপশন: বিএনপি-এনসিপির মধ্যে সংঘর্ষ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় রাজাপুর গুদারাঘাটের সিডিউল জমা নিয়ে বিএনপির ও এনসিপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনসিপি সমর্থিত তাওহিদ ও তরিকুলসহ ৫ জন আহত হন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানাগেছে, বক্তাবলী রাজাপুর গুদারাঘাটের সিডিউল জমা দিতে গেলে বিএনপির নজরুল গ্রুপ ও রশিদ মেম্বার গ্রুপ এনসিপি সমর্থিত আলিফ দেওয়ান গ্রুপকে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা, পরে ধাক্কাধাক্কি এবং সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। প্রায় দুপুর দুইটা পর্যন্ত দফায় দফায় এ সংর্ঘর্ষ চলতে থাকে। এতে এনসিপি সমর্থক তাওহিদ, তরিকুল ইসলামসহ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে টেন্ডার ড্রপের সময় ধাক্কাধাক্কির মধ্যেই এনসিপির লোকজন সিডিউল জমা দেওয়ার চেষ্টা করেন, যা ঘিরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় জামায়াতে ইসলামের কয়েবজনকে এনসিপির লোকজনদের সাথে দেখা গেছে। 

এ বিষয়ে এনসিপি পন্থি আলিফ দেওয়ান অভিযোগ করেন, নির্ধারিত সময়ে সিডিউল জমা দিতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এ কারণে আমি আমার সিডিউল জমা দিতে পারিনি। তাদের হামলায় আমার একজন কর্মী তৌহিদ আহত হয়েছে। 

পাশাপাশি, আমাদের আরেক কর্মী তরিকুল ইসলাম সিডিউল জমা দিতে গেলে বিএনপি’র লোকজন তাদেরকে বাধা দেয় মারধর করে। এতে আরো চারজন আহত হয়। তবে, তরিকুল তাদের বাধার পরেও সিডিউল জমা দিতে পেরেছিল।

এবিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, সিডিউল জমা দেওয়া নিয়ে এক পক্ষ অপর পক্ষকে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উওেজনা সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, সদর উপজেলায় গুদারাঘাটের ইজারার সিডিউল জমা দেওয়া নিয়ে  সংঘর্ষ হয়েছে, তবে কেউ আটক হয়নি।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স