ঢাকা | বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে পশুর হাটের বাঁশের খুঁটিতে যুবকের জুলন্ত মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
সিদ্ধিরগঞ্জে ছবির ক্যাপশন: সিদ্ধিরগঞ্জে
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের একটি অস্থায়ী পশুর হাটের স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত থাকা মো. মিরাজ (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় (নাসিক) ১০ নম্বর ওয়ার্ডস্থ ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠে মরদেহ দেখা যায়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

জানা গেছে, নিহত যুবক গোদনাইল এলাকার মোক্তার হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিম ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠের অস্থায়ী পশুর হাটের সেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত ছিল। হাটের বাঁশের খুঁটির সঙ্গে ঝুলানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে পুলিশকে অবগত করা হলে মরদেহ উদ্ধার করা হয়।

ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠস্থ হাটের ইজারাদার ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুু বলেন, ঘটনা শুনেছি। তবে আমাদের কোনো ইজারাদার কি না সেটা এখনো নিশ্চিত হতে পারিনি। খবর নিয়ে দেখবো নিহত যুবক আমাদের পরিচিত কেউ কি না বা তিনি স্বেচ্ছাসেবক ছিল কি না।

ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন বাবু বলেন, আমরা ঘটনাস্থল রয়েছি এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিস্তারিত পড়ে বলা যাবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স