ঢাকা | বঙ্গাব্দ

আসুন সবাই ঐক্য করি, মাদক মুক্ত সমাজ গড়ি"

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
আবুল কাউসার আশা ছবির ক্যাপশন: আবুল কাউসার আশা
প্রিয় এলাকাবাসী সালামুআলাইকুম/ আদাব , 
একটি নিরাপদ শান্তিময় সুন্দর সমাজ গঠন আমাদের সবার স্বপ্ন কিন্তু দুঃখজনক হলেও সত্য আজ আমাদের  ভবিষ্যৎ প্রজন্মকে গ্রাস করছে  মাদক,কিশোর গ্যাং-এর সহিংসতা এবং ইভটিজিংয়ের মতো সামজিক ব্যাধি। প্রশাসন চেষ্টা করছে কিন্তু আপনাদের তথা সুশীল সমাজ ও সাধারণ নাগরিকদের সক্রিয় সহযোগিতা ছাড়া এই অন্ধকার দূর করা সম্ভব নয়। 

" আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আসুন আমরা এখনই ঐক্যবদ্ধ হই "

আমাদের করনিয়ঃ
----------------------------
* মাদকের বিরুদ্ধে প্রতিরোধঃ আপনার এলাকায় মাদক কেনাবেচা বা সেবনের কোন তথ্য থাকলে তাৎক্ষণিক প্রশাসনকে  জানান। অথবা আমার অফিসে সংরক্ষিত  অভিযোগ বাক্সে অভিযোগপত্র দাখিল করুন।

* কিশোর গ্যাং-এর দৌরাত্ম হ্রাসঃ আপনার সন্তান অবসরে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে সেদিকে কঠোর নজরদারি করুন। কিশোরদের অপরাধমূলক আড্ডা ও গ্যাং কালচার রুখতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন। 

* ইভটিজারদের বিরুদ্ধে শুন্য সহনশীলতাঃ
আমাদের মা বোনদের নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করতে হবে। রাস্তায় বা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কোন উত্যক্তকারী বা ইভটিজার দেখলে দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে প্রতিহত করুন।

" আপনার একটি সচেতন পদক্ষেপ বাঁচাতে পারে একটি পরিবার, সুরক্ষিত করতে পারে একটি জীবন।"

আমরা যেহেতু রাজনীতি করি তাই দলীয় মতভেদ থাকবে এটাই স্বাভাবিক। তথাপি দিন শেষে আমরা একই সমাজের বাসিন্দা, তাই আসুন আমরা দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে অপরাধ মুক্ত মাদক মুক্ত নিরাপদ এক আদর্শ সমাজ গড়ে তুলি। 
যে কোন প্রয়োজনে আমি সর্বদা আপনাদের পাশে আছি।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স