ঢাকা | বঙ্গাব্দ

আনিসের মাদকের রমরমা ব্যবসা চালু, অশান্তিতে এলাকাবাসী, ভয়ে মুখ খুলছে না কেউ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
মাদক সম্রাট আনিস ছবির ক্যাপশন: মাদক সম্রাট আনিস
স্টাফ রিপোটার ঃ নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মো. আনিস (৫১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত এই মাদক ব্যবসায়ীকে পুনরায় গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অভিযুক্ত মো. আনিস নারায়ণগঞ্জ সদর মডেল থানার দেওভোগ পাক্কা রোড এলাকার মৃত সাদেক আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে দেওভোগ পাক্কা রোডের খানকা গলি এলাকা থেকে অভিযান চালিয়ে আনিসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭ বোতল ফেনসিডিল ও ১৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছিল। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামিনে মুক্ত হওয়ার পর আনিস আবারও এলাকায় মাদক ব্যবসা শুরু করেছেন। এতে এলাকার তরুণ সমাজ মাদকের ঝুঁকিতে পড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে তাঁদের দাবি।

এলাকাবাসী বলেন, দেওভোগ এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে মাদক ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে সদর থানার ওসি জানান, ১৬ নং ওয়ার্ড খানকাগলি এলাকায় আমাদের পুলিশ বাহিনী প্রতিদিনই টহল দিচ্ছে। আমাদের সতর্ক দৃষ্টি এ এলাকায় রয়েছে, আমরা এ এলাকায় যথেষ্ট তৎপরভাবেই মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছি। এই ধরনের ঘটনা যেন না ঘটে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে, যদি মাদক ব্যবসার কোন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স