ঢাকা | বঙ্গাব্দ

শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা ছবির ক্যাপশন: শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা
নারায়ণগঞ্জ নগরীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নগরীর বিভিন্ন মন্দির থেকে সুসজ্জিত রথ বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ মন্দিরে গিয়ে শেষ হয়। 

উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের ব্যাপক উপস্থিতিতে নগরীর বিভিন্ন সড়ক মুখর হয়ে ওঠে। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি, করতাল ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা।

পশুপাখির মুখোশ পরে শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাস শোভাযাত্রায় ভিন্নমাত্রা যোগ করে। রথ থেকে ভক্তদের মাঝে আম, জাম, কাঁঠাল, লটকনসহ বিভিন্ন মৌসুমি ফল ও প্রসাদ বিতরণ করা হয়। 

হিন্দু শাস্ত্র মতে, রথের দড়ি টানলে কিংবা স্পর্শ করলেও পুণ্য লাভ হয়। এছাড়া রথযাত্রার তিথিকে যেকোনো শুভ কাজ শুরুর জন্য অত্যন্ত শুভক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয় এবং নির্ধারিত সময় শেষে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটে। 

উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন ছিলেন। তাদের কঠোর নিরাপত্তা ও সার্বক্ষণিক নজরদারির মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স