ঢাকা | বঙ্গাব্দ

ফতুল্লায় ৩৬ বোতল 'এসকাফ' সিরাপসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
ফতুল্লায় জেলা পুলিশের বিশেষ ছবির ক্যাপশন: ফতুল্লায় জেলা পুলিশের বিশেষ
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৬ বোতল নেশাজাতীয় 'এসকাফ' (ESkuf) সিরাপসহ মোঃ মারুফ শাহরিয়ার (২৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে ফতুল্লার উত্তর দেলপাড়া ক্যানেলপাড় এলাকার 'স্বপ্নীল সিটি' সংলগ্ন সড়ক থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ওয়াসিম খাঁনের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মারুফ শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাশপুর এলাকার মোঃ মোবারক হোসেনের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার নূরবাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির পূর্বের অপরাধ রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এবং সব ধরনের অপরাধ দমনে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ফতুল্লা থানা পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স