ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেফতার- ৩২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
গ্রেফতার- ৩২ ছবির ক্যাপশন: গ্রেফতার- ৩২

‎বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩২ জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ ও র‌্যাব-১১। এ সময় ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

‎শুক্রবার ৫ সেপ্টেম্বর রাতে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ও র‌্যাব ।

‎অভিযানে  কদম রসুল (একরামপুর) এলাকা থেকে ৫৩ পিস ইয়াবাসহ সিয়াম (২৪), শান্তিনগর পায়রা চত্বর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ শাওন (৩৫) ও আকাশ (৩৩) এবং ৬ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে মদনপুর আন্দিরপাড়া এলাকা থেকে ১৯ পিস ইয়াবাসহ শাকিব (১৯)কে গ্রেফতার করা হয়।

‎পুলিশ জানায়, ইয়াবাসহ গ্রেফতার চারজনের কাছ থেকে মোট ১২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন।
‎এছাড়া পূর্বের মামলায় ৩ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ৪ জন এবং ফৌজদারি কার্যবিধি আইনে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

একই অভিযানে ৬ সেপ্টেম্বর রাতে বন্দর থানা এলাকায় মাদক সেবনরত অবস্থায় আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়।
‎অন্যদিকে, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বন্দর থানাধীন মদনপুর ছোটবাগ এলাকায় অভিযান চালিয়ে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ সাইফুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব-১১।

‎পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স