নারায়ণগঞ্জ আপডেট :
স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণে স্থানীয় প্রশাসনের মানবিক উদ্যোগ নারায়ণগঞ্জ সদর উপজেলার অসহায় নারী বিলকিছ বেগমের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। অর্থনৈতিক সংকটে থাকা স্বপ্নাকে স্বাবলম্বী করতে একটি সেলাই মেশিন প্রদান কারার নির্দেশ করেছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলায় উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এর নির্দেশক্রমে তার ডেপুটি হিসেবে একটি সেলাই মেশিন প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল।
জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মতিন সরকারের মেয়ে বিলকিছ বেগম দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে জীবনযাপন করছিলেন। তার স্বামী গুরুতর অসুস্থ্য থাকায় জীবিকা নির্বাহ করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। তাই নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে দর্জির কাজ শুরু করতে একটি সেলাই মেশিনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন তিনি। আবেদনে উল্লেখ করেন, একটি সেলাই মেশিন পেলে তিনি দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবেন।
বিষয়টি জানতে পেরে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন তাৎক্ষণিকভাবে সহযোগিতার আশ্বাস দেন এবং তাকে এতটি সেলাই মেশিন প্রদান করেন।
সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত বিলকিছ বেগম বলেন, এই সহায়তা আমাকে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। এখন আমি কাজ করে নিজের পায়ে দাঁড়িঁয়ে ছেলে-মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তুলবো।
নারায়ণগঞ্জ আপডেট