ঢাকা | বঙ্গাব্দ

পদবঞ্চিতদের অবমূল্যায়নে ক্ষুব্ধ টিপু: ফেসবুক পোস্টে 'সংস্কারবাদী' ইস্যুতে তোপ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
আল ইউসুফ খান টিপুর ছবির ক্যাপশন: আল ইউসুফ খান টিপুর
নারায়ণগঞ্জ আপডেট ঃ
​নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আল ইউসুফ খান টিপুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দলের বর্তমান অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
​"সংস্কারবাদীরা পুরস্কৃত, ত্যাগীরা তিরস্কৃত"
​ফেসবুক পোস্টে টিপু লিখেছেন,
​"সাবাস, সারা বাংলাদেশে সংস্কারবাদীরা পুরস্কৃত মন্ত্রী, এমপি, আর পরিশ্রমীরা ও ত্যাগীরা তিরস্কৃত।"
​তার এই মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে, দলের কঠিন সময়ে যারা রাজপথে ছিলেন, তারা বর্তমানে যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। উল্টো এক সময়ের ‘সংস্কারবাদী’ হিসেবে পরিচিত নেতারা বড় পদ বা রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছেন বলে তিনি অভিযোগ তোলেন তার পোস্টে।
​ত্যাগী নেতাকর্মীদের মনের কষ্টের কথা উল্লেখ করে তিনি আরও যোগ করেন,
"পরিশ্রমীদের ও ত্যাগীদের মনে কষ্ট, সৃষ্টিকর্তা সেটা সহ্য করবেন না।"
​দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে সক্রিয় আল ইউসুফ খান টিপু তৃণমূলের নেতাকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার এই পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেক নেতাকর্মী কমেন্ট বক্সে তার বক্তব্যের সাথে একমত পোষণ করে জানিয়েছেন, যারা দুঃসময়ে জেল-জুলুম সহ্য করেছেন, তাদের বাদ দিয়ে সুবিধাবাদীদের প্রাধান্য দেওয়া হলে দলের শৃঙ্খলা নষ্ট হতে পারে।
​এই বিষয়ে এখন পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বা কেন্দ্রীয় কোনো নেতার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই স্ট্যাটাসটি দলের ভেতরে বিদ্যমান অভ্যন্তরীণ কোন্দল বা পদবঞ্চনার ক্ষোভেরই বহিঃপ্রকাশ।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স