ঢাকা | বঙ্গাব্দ

মহান স্বাধীনতা ও জাতীয় বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

‎‎বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আটটায় নগর ভবন থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিশাল স্বাধীনতা দিবসের র‌্যালি করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

‎‎পরে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। 

‎‎এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নূর কুতুব উল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স