ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছবির ক্যাপশন: বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
​মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ।

​অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে ও বিশেষ উপহারের মাধ্যমে সংবর্ধিত করা হয়।

​বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের এই ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দিতে এবং বীর সন্তানদের সম্মান জানাতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নিয়মিত আয়োজন।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রায়হান কবির,পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি,মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স