ঢাকা | বঙ্গাব্দ

ফতুল্লা থানা পুলিশ ও র‍্যাবের যৌথ সাড়াশি অভিযানে ইয়াবা ট্যাবলেট গাঁজা সহ ১২ জন গ্রেফতার।

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
পুলিশ ও র‍্যাবের যৌথ সাড়াশি অভিযান ছবির ক্যাপশন: পুলিশ ও র‍্যাবের যৌথ সাড়াশি অভিযান
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি আভিযানিক টিম এবং র‍্যাবের একটি আভিযানিক টিম যৌথভাবে ২৭/০৩/২০২৬ খ্রিঃ বিকেল ০৫.৩০ ঘটিকায় ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুরস্থ  বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

এই যৌথ অভিযানে মাদক ব‌্যবসায়ী ৭ জন সহ মোট ১২ জন আসামীকে আটক করা হয়। তারা হলেন: ১। নুর নবী (২৪), পিতা: নজরুল ইসলাম, সাং ভাবলাপাড়া, থানা: উল্লাপাড়া, জেলা: সিরাজগঞ্জ, এপি: নাজমুলের বাড়ীর ভাড়াটিয়া, মুসলিম নগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ;

 ২। রাকিব (২৩), পিতা: আব্দুর রহমান, সাং উত্তর আলগী, থানা: হাইমচর, জেলা: চাঁদপুর, এপি: টাওয়ারওয়ালা, মাস্টারের বাড়ী, মুসলিম নগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ; ৩। শামীম (২৬), পিতা: মৃত হারেজ আলী, সাং উল্টাছরি, থানা: পানছরী, জেলা: খাগড়াছড়ি, এপি: ফখরুদ্দিনের বাড়ী, নবীনগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ;

 ৪। শাহীন ( ১৯), পিতা: অজ্ঞাত, মাতা: শরিফা, সাং বক্তাবলি ঘাট ( বস্তি), থানা: ফতুল্লা জেলা: নারায়ণগঞ্জ; ৫। জাহাঙ্গীর ( ৩৯), পিতা: আমানউল্লাহ, সাং মুক্তারকান্দি, থানা ও জেলা: নারায়ণগঞ্জ; ০৬। রিপন (২১), পিতা: আনোয়ার, সাং সোনাহারপাড়া, থানা: চাটমোহর জেলা: পাবনা;

 ০৭। শরীফ (২২), পিতা: আজিজুর রহমান, সাং নাচনী, থানা: ধীরাই, জেলা: সুনামগঞ্জ, এপি: ধর্মগঞ্জ,ফতুল্লা, নারায়ণগঞ্জ; ০৮। সুমন (৩৫), পিতা: মুসলিম শেখ, সাং দাইদা, ডহরী বাজার, থানা: লৌহজং, জেলা: মুন্সিগঞ্জ, এপি: সলিমুল্লাহ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া,  নবীনগর ,ফতুল্লা, নারায়ণগঞ্জ; 

০৯। ইমরান (২৬), পিতা: লোকমান, সাং জাাহানপুর, থানা: চরফ্যাশন, জেলা: ভোলা, এপি: নুরু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, মেথরখোলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ; ১০। ফয়সাল (২৮), পিতা: হাবিব মোল্লা, সাং গোপালনগড় (কুয়েতী মসজিদ), থানা: গোপালনগড়, জেলা: নারায়ণগঞ্জ (ভাসমান); ১১। খোরশেদ আলম (৪৭), পিতা: মৃত তোফাজ্জল, সাং গেদ্দার বাজার, ভোলাইল, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ;

 ১২। আরিফ (২২), পিতা: আবুল কালাম, সাং কৃষ্ণপুর, থানা: মতলব উত্তর, জেলা: চাঁদপুর, এপি: দিদার বাড়ীর ভাড়াটিয়া, মুসলিম নগড় ,ফতুল্লা, নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত ০৭ জন মাদক ব‌্যবসায়ীদের হেফাজত হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট  ও ৩৫০ পুরিয়া গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স