ঢাকা | বঙ্গাব্দ

বাংলাবাজারে সহস্রাধীক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন শাহজাহান আলম

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
শাহজাহান আলম ছবির ক্যাপশন: শাহজাহান আলম
​নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুরে অবস্থিত ৬৪নং বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব শাহজাহান আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে এই উপহার তুলে দেন।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে শাহজাহান আলম বলেন, "তোমাদের একদিন অনেক বড় হতে হবে। তবে তার জন্য একটি শর্ত মানতে হবে—আর সেটি হলো মনোযোগ দিয়ে পড়াশোনা করা। শুধু পাঠ্যপুস্তকের ভেতর সীমাবদ্ধ থাকলে চলবে না, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে টেকনিক্যাল ও কারিকুলাম শিক্ষাতেও তোমাদের সমানভাবে অগ্রসর হতে হবে।"
​শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি ঘোষণা দেন, "তোমাদের মধ্যে যারা জিপিএ-৫ পাবে, আমি ব্যক্তিগতভাবে তাদের স্বর্ণের আংটি দিয়ে বরণ করে নেব।" একইসাথে তিনি অভিভাবকদের ও শিক্ষকদের শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে আরও বেশি সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​আলেয়া বেগম, প্রধান শিক্ষিকা, হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়, ​সাদিকুর রহমান সাদেক, আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা যুবদল, ​নুরুল ইসলাম লাভলু, ভারপ্রাপ্ত সভাপতি, কাশীপুর ইউনিয়ন বিএনপি, ​আরিফ মন্ডল, সাধারণ সম্পাদক, কাশীপুর ইউনিয়ন বিএনপি, ​জসিম উদ্দিন রবি, সিনিয়র সহ-সভাপতি, কাশীপুর ইউনিয়ন বিএনপি, ​সৈকত হোসেন ইকবাল, দাতা সদস্য, ৬০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়।

​পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। ব্যাগ বিতরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স