নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আযহা পালিত হচ্ছে। ঈদের নামাজ আদায়ের পর আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি করেছে ধর্মপ্রাণ মুসলমানেরা।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদের নামাজের পর নারায়ণগঞ্জ শহরের পাড়া মহল্লায় পশু কোরবানি করেছেন মুসলমানেরা।
সকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাতটা ও আটটায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় বেশিরভাগ এলাকায় সড়কেই কোরবানির পশু কোরবানি করেছেন মুসল্লীরা।
শহরের গলাচিপা এলাকায় কোরবানির পশু জবেহ শেষে ইবনে হাসান জানান, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করেছি। আশা করি আল্লাহ আমাদের কেরবানি কবুল করে নিবেন।
এদিকে ঈদের জামাতে অংশ নিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেন, আপনারা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপন করবেন। পশু কোরবানির পর পশুর বর্জ্যে আপনাদের চারপাশের পরিবেশ যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের চারপাশের পরিবেশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেজন্য আপনাদেরও উদ্যোগ নিতে হবে।
নারায়ণগঞ্জ আপডেট