ঢাকা | বঙ্গাব্দ

বন্দর থানায় এমপি আবুল কালামের দুটি পিকআপ উপহার, আইনশৃঙ্খলা রক্ষায় গতি ফেরার আশা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
এমপি আবুল কালামের উপহার, ছবির ক্যাপশন: এমপি আবুল কালামের উপহার,
নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং বন্দর থানা পুলিশের টহল কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের উদ্যোগে দুটি নতুন পিকআপ ভ্যান প্রদান করা হয়েছে। 

রোববার (৯ আগস্ট) দুপুরে বন্দর উপজেলায় এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে থানা পুলিশের হাতে গাড়ি দুটির চাবি তুলে দেওয়া হয়।

এমপি আবুল কালামের পক্ষ থেকে চাবি হস্তান্তর করে তাঁর রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা জানান, বন্দর থানা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তাদের এই নিরলস পরিশ্রমে সন্তুষ্ট হয়েই সংসদ সদস্য উপহারস্বরূপ এই নতুন দুটি পিকআপ প্রদান করেছেন। তিনি আরও উল্লেখ করেন, বন্দর থানা পুলিশের পরবর্তী যেকোনো প্রয়োজনীয়তায় এমপি মহোদয় একইভাবে পাশে থাকবেন।

গাড়ি দুটি গ্রহণ করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মুন্সি মিজানুর রহমান এমপি আবুল কালামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বন্দর থানায় এতদিন গাড়ির তীব্র সংকট ছিল। অনেক সময় দূরবর্তী ফাঁড়িগুলোর টহল কার্যক্রম সিএনজি দিয়ে চালনা করতে হতো, যা ছিল বেশ কঠিন।

এই নতুন দুটি পিকআপ ভ্যান যুক্ত হওয়ায় এখন গ্রাম-গঞ্জে ও পাড়া-মহল্লায় পুলিশের টহল অনেক বৃদ্ধি পাবে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করা আগের চেয়ে অনেক সহজ হবে। জনগণের নিরাপত্তায় সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স