ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
বন্দরে পুলিশের অভিযানে ছবির ক্যাপশন: বন্দরে পুলিশের অভিযানে
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেছে বন্দর থানা পুলিশ। 

রবিবারে (১১ অক্টোবর) পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে— মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ৩, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৭, ফৌজদারী কার্যবিধি আইনের ধারায় ১ জন। 

গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বন্দর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স